রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮ ধানমন্ডিতে জোড়া খুনের মামলার রায় পেছাল টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর রাজধানীতে আজ ৬ জনসভায় অংশ নেবেন তারেক রহমান ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি

 প্রকাশিত: ১৬:৪০, ২০ নভেম্বর ২০২০

ভারতে সড়ক দুর্ঘটনায়  ১৪ জনের প্রাণহানি

ভারতের উত্তর প্রদেশের প্রতাপগড়ে একটি বিয়ে অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৬ শিশুসহ ১৪ জনের প্রাণহানি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উত্তর প্রদেশের প্রতাপগড়ে প্রয়াগরাজ-লখনৌ মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরা যাত্রীবাহী গাড়িটিকে চাপা দেয়।

প্রতাপগড়ের পুলিশ সুপার অনুরাগ আর্য জানান, দুর্ঘটনায় নিহত ৬ শিশুর বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে। নিহত বাকি আটজন ২০ থেকে ৬০ বছর বয়সী।

দুর্ঘটনার শিকার এসইউভি কার ও ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

অনলাইন নিউজ পোর্টাল