রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৩ ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: তারেক রহমান ‘প্রধান বিচারপতিও’ নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন: মন্ত্রিপরিষদ সচিব তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন তারেকের সঙ্গে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিতরা দুটি শপথ নেবেন: আলী রীয়াজ শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: এক কিলোমিটার দূরেও শোনা গেছে শব্দ কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাচন সংস্কারের হুমকি ট্রাম্পের ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস গণভোটের ফলের গেজেট প্রকাশ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত ৩

আন্তর্জাতিক

মোদীকে আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের

 প্রকাশিত: ১৭:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫

মোদীকে আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জারিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউজে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এই ঘোষণা আসে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র একটি সামরিক উড়োজাহাজে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠিয়েছে।

২৭ জানুয়ারি ট্রাম্প ও মোদীর মধ্যে একটি ফোনালাপ হয়, যেখানে তারা অভিবাসন নীতি, নিরাপত্তা উপকরণ কেনা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন। ট্রাম্প ভারতের কাছে আরও বেশি করে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার অনুরোধ জানান এবং যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্যের প্রবেশাধিকারের শুল্ক সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনা করেন।

চীনের উত্থান মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার কৌশলগত অংশীদার ভারত। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে ও তাদের নাগরিকদের জন্য দক্ষ কর্মীর মার্কিন ভিসা পাওয়ার বিষয়টি সহজ করতে আগ্রহী।

ট্রাম্প অতীতে ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, কারণ ভারত যুক্তরাষ্ট্রের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে। তবে ভারত ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ এড়াতে আগ্রহী।

২০২৩-২৪ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যেখানে ভারতের পক্ষে ৩২ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার।