গ্রেফতারকৃত চীনা মাছ ধরার নৌযানের ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান
জাপান গ্রেফতারের একদিন পর গতকাল শুক্রবার রাতে একজন চীনা মাছ ধরার নৌযানের ক্যাপ্টেনকে মুক্তি দিয়েছে। স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাপানের মৎস্য সংস্থা দাবি করেছে, ওই ক্যাপ্টেন তাদের পরিদর্শন বা তল্লাশি করার নির্দেশ মানেননি তাই তাকে আটক করা হয়েছিল।
জাপান কর্তৃক একটি চীনা মাছ ধরার নৌকা আটক এবং এর ক্যাপ্টেনকে গ্রেফতারের পর চীন দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে নাবিকদের নিরাপত্তা ও আইনসম্মত অধিকার রক্ষার আহ্বান জানায়।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ান নিয়ে কূটনৈতিক বিরোধ শুরু করার তিন মাস পর ২০২২ সালে সংস্থাটি প্রথম চীনা জাহাজ আটক করে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার মেয়াদের মাত্র কয়েক সপ্তাহ পরেই বেইজিংকে সতর্ক করে বলেন, চীন যদি জোরপূর্বক স্বায়ত্তশাসিত দ্বীপটি দখল করতে চায়, তবে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করবে।
প্রতিক্রিয়ায়, বেইজিং টোকিওর রাষ্ট্রদূতকে তলব করে, চীনা নাগরিকদের জাপান সফরের ব্যাপারে সতর্ক করেছে এবং রাশিয়ার সাথে যৌথ বিমান মহড়া করেছে।
চীন সম্ভাব্য সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য জাপানে পণ্য রপ্তানির উপর নিয়ন্ত্রণও কঠোর করেছে, যা উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে যে বেইজিং গুরুত্বপূর্ণ বিরল খনিজ পদার্থের সরবরাহ বন্ধ করে দিতে পারে।
জাপানের বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার আটককৃত একটি নৌকা জাপানের মেশিমা দ্বীপ থেকে দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ৮৯.৪ নটিক্যাল মাইল (১৬৬ কিলোমিটার) দূরে তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে অবস্থান করছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি কোনও বিতর্কিত এলাকা নয়।
সরকারি সম্প্রচারক এনএইচকে এবং অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চীন নগদ অর্থ প্রদানের নিশ্চয়তা দেওয়ার পর জাহাজের ক্যাপ্টেন, যার নাম সংস্থাটি ৪৭ বছর বয়সী চীনা নাগরিক ঝেং নিয়ানলি বলে শনাক্ত করেছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে।