রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

সিডনিতে বাড়িতে আগুন লেগে ৩ শিশু নিহত

 প্রকাশিত: ১৫:৩৫, ৭ জুলাই ২০২৪

সিডনিতে বাড়িতে আগুন লেগে ৩ শিশু নিহত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ জানিয়েছে, পশ্চিম সিডনিতে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে তিন শিশু প্রাণ হারিয়েছে। এদের একজন ১০  বছরের কিশোরী এবং বাকি দুজন দুই ও চার বছরের দুই শিশু।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ আরো জানিয়েছে, রোববার রাতে ফ্রিম্যান স্ট্রিটের একটি বাড়িতে আগুন লাগার পর জরুরি সেবাসমূহকে খবর দেওয়া হয়।

নিহত তিন শিশুর পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি। এদিকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ২৯ বছর বয়সী এক নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত করছে।