মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৫ ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

ব্রেকিং

তারেক রহমানের নেতৃত্বে শপথ নিল বিএনপির নতুন সরকার তারেক রহমানের মন্ত্রিসভায় থাকছেন ২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী ত্রয়োদশ সংসদের নেতা নির্বাচিত তারেক রহমান সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না রুমিন দুই শপথই নিলেন এনসিপির নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন জামায়াতের এমপিরা শেষ পর্যন্ত শপথ নিলেন জামায়াতের সদস্যরা বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপিরা শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে মাদাগাস্কারে ৫৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে চীনা জনপ্রিয় অ্যাপ টিকটক

 প্রকাশিত: ২০:৩০, ১ আগস্ট ২০২০

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে চীনা জনপ্রিয় অ্যাপ টিকটক

ভারতের পর এবার যুক্তরাষ্ট্রেও নিষিদ্ধ হতে যাচ্ছে চীনা জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। শনিবারের মধ্যে একটি নির্বাহী আদেশে সই করার মাধ্যমে যুক্তরাষ্ট্রে চীনা জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টিকটকের বিরুদ্ধে দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার অভিযোগ তুলেছেন।

এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, আমরা টিকটকের দিকে নজর দিচ্ছি। আমরা টিকটক নিষিদ্ধ করতে চলেছি।
তিনি আরো বলেন, আমরা হয়ত আরো অন্য কিছু কাজও করব। বেশ কয়েকটি বিকল্প রয়েছে, কিন্তু অনেক কিছুই ঘটছে, তাই তা খতিয়ে দেখা দরকার। তবে টিকটকের বদলে আমরা অনেক বিকল্পের সন্ধানে রয়েছি।

চীনের একমাত্র অ্যাপ হিসেবে বৈশ্বিকভাবে ব্যবসায়িক সাফল্য পাচ্ছে টিকটক। এরমধ্যে এমন নিষেধাজ্ঞার খড়গ টিকটকের জন্য মারাত্মক আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে টিকটক নিষিদ্ধ হতে পারে এমন শঙ্কায় কোম্পানিটি মার্কিন কোনো প্রতিষ্ঠানের কাছে সেখানকার মালিকানা বিক্রির করার কথা ভাবছিল।

শুক্রবার হোয়াইট হাউস, টিকটকের মালিকানা কোম্পানি বাইটড্যান্স ও মাইক্রোসফট এর মধ্যে আলোচনার পর ট্রাম্পের এই ঘোষণা আসলো। মাইক্রোসফট যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা কিনে নেয়ার ব্যাপারেই কথা আলোচনা হচ্ছিল। কিন্তু উভয় পক্ষ চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল