শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

স্বাস্থ্য

পেটের স্থূলতা থেকে স্বাস্থ্য ঝুঁকি

 প্রকাশিত: ১৫:০১, ১২ ফেব্রুয়ারি ২০২৫

পেটের স্থূলতা থেকে স্বাস্থ্য ঝুঁকি

দেহের মধ্যভাগে বা পেট ঘিরে চর্বি থাকার পরিমাণকে বলা হচ্ছে পেটে স্থূলতা।

আর দেহের এই অংশের চর্বিকে দুই ভাগে ভাগ করা হয়।

ভিসরল ফ্যাট: যকৃত, অন্ত্র এবং পেটের ভেতর অন্যান্য অঙ্গে জড়িয়ে থাকা চর্বি।

সাবকিউটেনিয়াস ফ্যাট: ত্বকের ঠিক নিচে থাকা চর্বিকে বলা হয়। আর সাধারণত বেশিরভাগ মানুষের দেহের ৯০ শতাংশ চর্বি ত্বকের নিচে থাকে।

এই তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই নিবাসী চিকিৎসক ও প্রশিক্ষক ড্যানিয়েল হিলড্রেথ সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “কোমরের মাপ ৩৫ ইঞ্চির ওপরে হলে সাধারণত ধরে নেওয়া হয় ওই ব্যক্তির পেট স্থূল।”

তবে এই মাপ মানুষ ভেদে কিছুটা এদিক-ওদিক হতে পারে।

পেট স্থূল হওয়ার কারণ

নানান কারণে পেটে চর্বি জমে। প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে-

খাদ্যাভ্যাস

  • প্রক্রিয়াজাত, চর্বি ও চিনি যুক্ত খাবার বেশি খাওয়া
  • পরিমাণে বেশি খাওয়া
  • চিনিযুক্ত পানীয় বেশি গ্রহণ করা
  • অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ, কারণ এসবে ক্যালরির মাত্রা বেশি
  • মন মেজাজ ভালো করতে বেশিরভাগ সময় কিছু না কিছু খাওয়া (কমফোর্ট ইটিং)

‘দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’ জানাচ্ছে, স্যাচুরেইটেড বা অস্বাস্থ্যকর চর্বি গ্রহণের মাত্রা কমাতে সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে কৃত্রিম ‘ট্রান্স ফ্যাট’। মাখন, ক্রিম ও পনিরে স্যাচুরেইটেড ফ্যাট বা চর্বি থাকে।

কৃত্রিম ‘ট্রান্স ফ্যাট’ থাকে কেক, পেস্ট্রি এবং ফাস্ট ফুড’য়ে।

ধূমপান

যদিও সরাসরি সম্পৃক্ততা মেলেনি। তবে অনেক গবেষণায় দেখা গেছে যারা ধূমপায়ী তাদের ভিসরাল ফ্যাট’য়ের মাত্রা বেশি।

অ্যালকোহল

একেই তো অতিরিক্ত ক্যালরি সম্পন্ন পানীয় তার ওপর যারা মদ্যপান করেন তাদের মধ্যে অলসতা দেখা দেয়। আর নড়াচড়া করতে তেমন একটা উৎসাহ পায় না। ফল জমে পেটে মেদ।

শরীরচর্চার অভাব

নিষ্ক্রিয়তা ওজন বাড়ায়। যুক্তরাষ্ট্রের ‘কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা’, প্রাপ্ত বয়স্কদের প্রতি সপ্তাহে ১৫০ মিনিট ব্যায়াম করার পরামর্শ দেয়। অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন হিসেবে দৈনিক ৩০ মিনিট।

অলস জীবনযাপন স্থূলতা ও ওজন বাড়ায়। কারও কারও ক্ষেত্রে শুধু পেটেই চর্বি জমা হয়। ফলে দেখা দেয় উদরে স্থূলতা।

অন্যান্য কারণ

  • মানসিক চাপ
  • বংশগত কারণ
  • কোনো রোগ, যেমন ‘পলিসিস্টিক ওভারি সিন্ড্রম’

পেটের স্থূলতা থেকে যেসব স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়

হৃদ-সংক্রান্ত নানান রোগসহ টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। এছাড়াও অন্যান্য ‍অসুস্থতার মধ্যে দেখা দিতে পারে

  • ডিমেনশা বা স্মৃতিভ্রংশ রোগ
  • অ্যাজমা বা শ্বাসকষ্ট
  • স্তন ক্যান্সার
  • কোলোরেক্টাল বা মলাশয়ের ক্যান্সার