শুক্রবার ১৯ জুন ২০২৬, আষাঢ় ৬ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

স্বাস্থ্য

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি রোগী ৪৩ হাজার ছাড়াল

 প্রকাশিত: ১৯:৪৮, ১৪ অক্টোবর ২০২৪

ডেঙ্গু:  হাসপাতালে ভর্তি রোগী ৪৩ হাজার ছাড়াল

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮৬ জন; এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩ হাজার ৬৫৬ জনে।

এইডিস মশাবাহিত এ রোগে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যৃ হয়েছে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২১৫ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫১৭ জন, ঢাকা বিভাগে ১১৩ জন, ময়মনসিংহে ৩২ জন, চট্টগ্রামে ২০৯ জন, খুলনায় ১৫২ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ৯৬ জন এবং সিলেট বিভাগে পাঁচজন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৭১৭ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭১ জন; আর ১ হাজার ৮৪৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ২৪ হাজার ৮৩৮জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৮১৮ জন।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ১৮ হাজার ৯৭ রোগী হাসপাতালে ভর্তি হন। ওই মাসেই সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়। আর অক্টোবরের ১৪ দিনে ১২ হাজার ৭১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; মৃত্যু হয়েছে ৫২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।