বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইতিহাসের নৃশংস গণহত্যার রাত: প্রধানমন্ত্রী ২৫ মার্চ কালরাত স্মরণে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি ‘হবে না’ সোনা-রুপার দামে বড় পতন ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

স্বাস্থ্য

করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৮৭৪

 প্রকাশিত: ১৭:৫০, ২১ জুন ২০২২

করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৮৭৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ১৬ শতাংশ। আর এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গতকাল করোনায় শনাক্তের হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ০৩ শতাংশে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯২৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৭৪ জন। আগের দিন ৮ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮৭৩ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ৪১ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ।

আজ এই রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। 

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৩৮ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭৯০ জন। শনাক্তের হার ১২ দশমিক ৪৪ শতাংশ। আগের দিনেও এই হার ছিল ১১ দশমিক ৮৬ শতাংশ।