সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

স্বাস্থ্য

বাংলাদেশের হজযাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষা

 প্রকাশিত: ১৬:০৬, ২১ মে ২০২২

বাংলাদেশের হজযাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষা

সৌদি আরব সরকারের শর্ত, হজযাত্রীদের কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট বা সনদ নিয়ে যেতে হবে হজে। বাংলাদেশের হজযাত্রীরা পাচ্ছেন বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষার (আরটিপিসিআর টেস্ট) সুযোগ। সরকার বিনামূল্যে তা করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

গত বুধবার এই সিদ্ধান্তের কথা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে জানায় স্বাস্থ্য ও পরিবার  কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষার  অনুরোধ জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগকে চিঠি দিয়েছিল।

স্বাস্থ্য সেবা বিভাগের চিঠিতে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি বছরে হজযাত্রীদের বিনামূল্যে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছিল। হজযাত্রীদের আরটিপিসিআর টেস্ট দেশে বিদ্যমান ব্যবস্থাতেই সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দুই বছর বন্ধ থাকার পর এবার আবার হজ শুরু হচ্ছে। এবার বিশ্ব থেকে ১০ লাখ মানুষ হজ করতে পারবেন। বাংলাদেশ থেকে চলতি বছর হজে যেতে পারছেন ৫৭ হাজার ৫৮৫ জন। রওনা হওয়ার আগের ৭২ ঘণ্টার মধ্যে হজযাত্রীদের কোভিড পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিমানে উঠতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে।