শনিবার ২৭ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

স্বাস্থ্য

শনাক্ত ১৮, টানা ২৩ দিন মৃত্যুহীন

 প্রকাশিত: ১৬:৫০, ১৩ মে ২০২২

শনাক্ত ১৮, টানা ২৩ দিন মৃত্যুহীন

আগের দিন রোগী তুলনামূলক বিচারে বেশি পাওয়া গিয়েছিল। পরের দিন তা কমল। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন আরো ১৮ জন করোনা রোগী পাওয়া গেছে। এই সময়ে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২৩ দিন করোনায় মৃত্যুহীন থাকল বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৪ হাজার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এই ১৮ জন নতুন রোগী শনাক্ত হয়।

এদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৫ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৮৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৯৫৭ জন।

গত ২০ এপ্রিল শেষ করোনায় কারো মৃত্যু সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। টানা ২৩ দিন কোভিডে বাংলাদেশ মৃত্যুহীন থাকায় এই ভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা
আগের মত ২৯ হাজার ১২৭ জন রয়েছে।

সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৩২৭ জন। এ নিয়ে ১৮ লাখ ৯৮ হাজার ৯৩০ জন সেরে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৮ জন নতুন রোগীর মধ্যে ৯ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এছাড়া সিলেটে ২ জন এবং ফরিদপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কক্সবাজার, রংপুর, কুষ্টিয়া, নড়াইলে একজন করে নতুন রোগী পাওয়া গেছে।