শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৭ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

স্বাস্থ্য

সারাবিশ্ব জুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যু ফের বেড়েছে

 প্রকাশিত: ০৮:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০২১

সারাবিশ্ব জুড়ে  করোনা সংক্রমণ ও মৃত্যু ফের বেড়েছে

 বিশ্বজুড়ে  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি মানুষের।
 
তবে এর আগের দিন করোনায় মারা যান ৬ হাজার ৮০৭ জন, আর করোনা শনাক্ত হয় ৪ লাখ ৪০ হাজার ৮০০ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্যঅনুযায়ী  , বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ লাখ ৬২ হাজার ৮৩১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ১০৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ৩৩ লাখ ৩৯ হাজার ৪৫ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৮২ হাজার ৩৪১ জন মানুষ মারা গেছেন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৭ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন।

অনলাইন নিউজ পোর্টাল