শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

শিক্ষা

চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ইন্তেকাল করেছেন

 প্রকাশিত: ১২:৫১, ২০ মার্চ ২০২৬

চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ইন্তেকাল করেছেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ডায়াবেটিস-জনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন) করেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

গতকাল বুধবার রাত প্রায় সোয়া তিনটায় চট্টগ্রাম শহরের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে ইফতেখার আরিফ রাজিব। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) একজন সহযোগী অধ্যাপক।

রাজীব বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। গতরাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাঁকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. জহুরুল আলম বলেন, ‘গতরাতে যখন প্রবল বাতাস শুরু হয়, তখন তিনি নিজেই বাড়ির সব জানালা বন্ধ করে দেন। সে সময় তাঁর কাশি বেড়ে যায় এবং শ্বাসকষ্টও দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে শহরের সিএসসিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ভোর সোয়া ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, সাবেক উপাচার্যের প্রথম জানাজা আজ সকাল ১১টায় চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর সাতকানিয়ার ইছামতিকুলের উযাইর আলী চৌধুরী মসজিদে অনুষ্ঠিত হবে।

অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৫১ সালের  ১মে চট্টগ্রাম জেলার সাতকানিয়ার ইছামতিকুলের  ৮ নং ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল সাইদুর রহমান। ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্রের জনক। তাঁর স্ত্রী জান্নাতুন্নেচা একজন গৃহিণী।

তিনি ১৯৬৭ সালে সাতকানিয়া আদর্শ হাই স্কুল থেকে এসএসসি এবং ১৯৬৯ সালে চট্টগ্রামের সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি বি.কম সম্পন্ন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.এ. এবং এম.কম. ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮২ সালে ফিলিপাইনের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

আরিফ ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০০১ সালে বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস-চ্যান্সেলর এবং ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভাইস-চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে তিনি ইসলামী ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস কর্তৃক আয়োজিত ‘বেস্ট বি-স্কুল অ্যাওয়ার্ড ২০১২’-তে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে শ্রেষ্ঠ অধ্যাপক হিসেবে সম্মানিত হন।