বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

শিক্ষা

এনসিটিবির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলার দায়িত্ব গ্রহণ

 প্রকাশিত: ১৭:৫০, ১১ জুন ২০২৬

এনসিটিবির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলার দায়িত্ব গ্রহণ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহন করেছেন অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। তিনি শিক্ষা ক্যাডারের ১৬তম বিসিএসের একজন কর্মকর্তা এবং পূর্বে সরকারি চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।

হিসাববিজ্ঞান বিষয়ের এই অধ্যাপক দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে এনসিটিবির নিয়মিত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেকের কাছে যোগদানপত্র  দেন তিনি। যোগদান শেষে সন্ধ্যায় রাজধানীর মতিঝিলস্থ এনসিটিবি কার্যালয়ে গিয়ে বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. মাহবুবুল হক পাটওয়ারীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় এনসিটিবি সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর মোহাম্মদ আবু নাসের টুকু, সদস্য (কারিকুলাম) প্রফেসর ড. এ কে এম মাসুদুল হক, সদস্য (প্রাথমিক) প্রফেসর ড. মো. ইকবাল হায়দার, সদস্য (অর্থ) আজীজ হায়দার ভুঁইয়া, প্রধান সম্পাদক প্রফেসর মুহাম্মদ ফাতিহুল কাদীর, সচিব প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌসসহ বোর্ডের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত চেয়ারম্যানকে এনসিটিবি’র কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বৃহস্পতিবার প্রথম কর্মদিবসে সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান বাসস-কে বলেন, ‘আগামী শিক্ষাবর্ষে বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যপুস্তক পৌঁছে দিতে এনসিটিবি বদ্ধপরিকর।’

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিগত বছরগুলোতে মার্চ-এপ্রিল পর্যন্ত পাঠ্যপুস্তক সরবরাহের যে বিলম্ব দেখা যেত, এবার তা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই মুদ্রণ শেষ করে মাঠপর্যায়ে বই তুলে দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

এনসিটিবি’র চেয়ারম্যান আরও বলেন, ‘এনসিটিবিতে যারা দায়িত্ব পালন করেন, তাদের কাজ মূলত একটি 'স্লিপলেস' বা অহোরাত্র পরিশ্রমের। এটি জেনে ও বুঝেই আমি এই গুরুদায়িত্ব গ্রহণ করেছি।

এনসিটিবির কর্মকর্তারা জানান, নতুন চেয়ারম্যান যোগদানের ফলে আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পরিমার্জিত পাঠ্যপুস্তক সময়মতো মুদ্রণ ও সরবরাহের চলমান রোডম্যাপের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।