সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো পেছাল তফসিল ঘোষণা: বুধবার বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি মহানবীকে কটূক্তি: তিতুমীরের শিক্ষার্থী বিশ্বজিৎ রিমান্ডে উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন দাঁড়াল আড়াই লাখ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী, ধারণা পুলিশের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন বেনিনে সেনা হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত করল নাইজেরিয়া নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত পেরুর দুর্নীতি বিষয়ক সাংবাদিককে গুলি করে হত্যা

শিক্ষা

গোবিপ্রবিতে অস্বচ্ছল ও মেধাবী ২৭২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

 প্রকাশিত: ০৮:৫৮, ২ ডিসেম্বর ২০২৫

গোবিপ্রবিতে অস্বচ্ছল ও মেধাবী ২৭২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৩৩টি বিভাগের অস্বচ্ছল ও মেধাবী ২৭২জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে এসব বৃত্তির চেক হস্তান্তর করেন। শিক্ষার্থীদের পক্ষে বিভাগের সভাপতিগণ চেক গ্রহণ করেন। 

এদিন শিক্ষার্থী প্রতি ২৫০০ টাকা করে মোট ৬ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বৃত্তির অর্থ দ্রুত শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, ‘বিগত এক বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। এই সময়ে আমরা অন্তত একাডেমিক মানোন্নয়ন করতে পেরেছি।

আর্থিক বরাদ্দ পাওয়া সাপেক্ষে অবকাঠামোগত উন্নয়নও করা হবে। তবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সহায়তা প্রয়োজন।’

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘আমরা যদিও শিক্ষার্থীদের খুব সামান্য পরিমাণ সহায়তা দিচ্ছি। তবে আমাদের সক্ষমতার সবটুকু দিয়ে চেষ্টা করছি। যাতে শিক্ষার পরিবেশ বজায় থাকে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণায় উৎসাহী হয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ও বিভিন্ন অনুষদের ডিনগণ।

উল্লেখ্য, গত বছর ৩৩ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।