শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

শিক্ষা

দাখিল পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ১৬ শিক্ষার্থীর জিপিএ-৫

 প্রকাশিত: ২০:২৬, ১০ আগস্ট ২০২৫

দাখিল পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ১৬ শিক্ষার্থীর জিপিএ-৫

চলতি বছরের দাখিল পরীক্ষায় ফেল করা ১৬ শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ অর্জন করেছেন। জুলাইয়ে প্রকাশিত ফলাফলে ‘ফেল’ দেখানো হয়েছিল এমন ৯৯১ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণে পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন মোট ১৩৯ জন।

রোববার মাদ্রাসা শিক্ষা বোর্ড এ ফল প্রকাশ করে। বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩২ হাজার ৬০৫ জন পরীক্ষার্থী মোট ৬০ হাজার ৯৩০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। এর মধ্যে ১ হাজার ৯১২ জনের ফল পরিবর্তিত হয়েছে।

ফলাফল বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও জানানো হচ্ছে।

গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়, যেখানে ৬ লাখ ৬৬০ জন অকৃতকার্য হন। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে টেলিটক মোবাইলের মাধ্যমে পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। বোর্ড জানায়, পুনর্নিরীক্ষণে খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না, কেবল নম্বর পুনরায় যোগ করে যাচাই করা হয়।