সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

শিক্ষা

সরকার প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহ করবে

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:০৬, ৩০ এপ্রিল ২০২৫

সরকার প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহ করবে

সরকার ১৫০০ প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহ করবে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) দেশের দেড় হাজার সরকারি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের উদ্যোগ নিয়েছে। ‘নেক্সট জেনারেশন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম (এনপিইপি)’ নামে নতুন একটি কর্মসূচির আওতায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে। এর মাধ্যমে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষাকে আরও আধুনিক ও কার্যকর করা হবে।

বুধবার (৩০ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ কামরুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের জন্য একটি খসড়া প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও আনন্দদায়ক ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

শর্তাবলী:
স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। সেগুলোর মধ্যে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য আলাদা শ্রেণিকক্ষ, বেশি সংখ্যক শিক্ষার্থী, নিরাপত্তা ব্যবস্থা, আইটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের উপস্থিতি, এবং দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণির চালু থাকা শর্তগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

বিভাগভিত্তিক বরাদ্দ:
ঢাকা বিভাগ থেকে ২৫০টি, চট্টগ্রাম থেকে ২০০টি, খুলনা, রাজশাহী ও রংপুর থেকে ২০০টি করে এবং বরিশাল, সিলেট ও ময়মনসিংহ থেকে ১৫০টি করে বিদ্যালয় এই সুবিধা পাবে।

নির্বাচিত বিদ্যালয়ের তালিকা আগামী ৪ মের মধ্যে ই-মেইল এবং হার্ডকপি উভয়ভাবেই পাঠাতে হবে।