শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৯ ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দলের সম্মেলন উদ্বোধন করলেন কিম জং উন এআই নিয়ে যৌথ অবস্থান ঘোষণা করবেন বিশ্বনেতারা ভেনেজুয়েলা পার্লামেন্টে সর্বসম্মতভাবে সাধারণ ক্ষমা আইন পাস তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

শিক্ষা

শিগগিরই শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হবে : শিক্ষামন্ত্রী

 প্রকাশিত: ২৩:৫০, ১৪ নভেম্বর ২০২০

শিগগিরই শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষাকে আনন্দময় করে তুলতে শিগগিরই শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শেখ রাসেল জিমনেসিয়ামের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থা অনেকটা পরীক্ষা নির্ভর, সনদ সর্বস্ব ও একইসঙ্গে আনন্দহীন। সেটি প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সুতরাং সংখ্যায় নয়, শিক্ষার গুণ ও মানের দিকে নজর দিতে হবে।

তিনি বলেন, সনদ সর্বস্ব শিক্ষার পরিবর্তনের পাশাপাশি গতানুগতিক চিন্তাধারা থেকে বেরিয়ে শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের আনন্দেই জ্ঞান অর্জন করবে, বাধ্য হয়ে নয়।

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাই সবচেয়ে বড় হাতিয়ার উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে যোগ্যতাই টিকে থাকার একমাত্র মানদণ্ড। সময়ের প্রয়োজনে শিক্ষার্থীদের বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি উদ্ভাবনের দিকে মনোযোগী হতে হবে।

এরআগে, শিক্ষামন্ত্রী যবিপ্রবির প্রধান ফটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডা.এম আর খান মেডিকেল সেন্টারের সামনে একটি বৃক্ষরোপণ করেন।

অনলাইন নিউজ পোর্টাল