রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

শিক্ষা

সাত কলেজের স্থগিত পরীক্ষার নতুন সময় সূচি প্রকাশ

 প্রকাশিত: ১৮:২৭, ২ ডিসেম্বর ২০২৪

সাত কলেজের স্থগিত পরীক্ষার নতুন সময় সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্থগিত হওয়া দুটি পরীক্ষার নতুন সময় সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

নতুন সূচি অনুযায়ী স্থগিত হওয়া গত ২৬ ও ২৮ নভেম্বরের পরীক্ষা যথাক্রমে আগামী ২০২৫ সালের ৬ জানুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে স্থগিত হওয়া ২৬ এবং ২৮ নভেম্বরের পরীক্ষা নতুন সময় সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। নতুন সূচি অনুযায়ী ২৬ নভেম্বরের পরীক্ষা আগামী বছরের ৬ জানুয়ারি এবং ২৮ নভেম্বরের স্থগিত পরীক্ষা ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে বহিরাগতদের হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়। এসময় ১ম ও ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল।