সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২০ ১৪৩২, ১৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শবে বরাত: অন্যায়-অবিচার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির একাত্তরে তাদের কারণে মা-বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই: তারেক গৃহকর্মী নির্যাতন: গ্রেপ্তারের পর কারাগারে বিমানের এমডি ও স্ত্রী শেখ হাসিনার বাইরে গিয়েও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগোতে পারে: ফখরুল আরও বাড়ল এলপিজির দাম ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: তৃতীয় দিনে ৮ ঘণ্টার কর্মবিরতি সংসদ নির্বাচনের ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায় লক্ষ্মীপুর-৪: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা আসতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

শিক্ষা

১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

 প্রকাশিত: ১২:৩৪, ২৯ অক্টোবর ২০২০

১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

এর আগে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষামন্ত্রীর অনলাইন ব্রিফিংয়ের কথা জানানো হয়।

চলতি মহামারি পরিস্থিতিতে এবার পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা না নেয়ার ঘোষণা আগেই জানিয়েছিল সরকার। এছাড়াও এইচএসসি পরীক্ষা না নিয়ে অষ্টম শ্রেণির সমাপনী এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে বলেও এরইমধ্যে জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে (কওমি মাদ্রাসা ছাড়া) ছুটি রয়েছে। এছাড়া আসন্ন শীতে করোনার দ্বিতীয় আঘাত আসার সম্ভাবনা রয়েছে।

তাই সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি।  করোনার কারণে প্রাথমিক সমাপনী, জেএসসি-জেডিসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাও বাতিল হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল