বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইতিহাসের নৃশংস গণহত্যার রাত: প্রধানমন্ত্রী ২৫ মার্চ কালরাত স্মরণে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি ‘হবে না’ সোনা-রুপার দামে বড় পতন ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

শিক্ষা

২০২৪ সালের এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি এপ্রিলে : শিক্ষামন্ত্রী

 আপডেট: ১৫:৪৬, ১৭ আগস্ট ২০২৩

২০২৪ সালের এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি এপ্রিলে : শিক্ষামন্ত্রী

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বৃহস্পতিবার  (১৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন এসে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, গত দুই-তিন বছর মহামারি করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আগামী বছর এটা ঠিক হয়ে যাবে বলে আমরা আশা করি। 

এ সময় প্রশ্ন ফাঁসের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিগত কয়েক বছর ধরেই হচ্ছে না প্রশ্ন ফাঁস। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হয়। তবে এবার গুজবের মাত্রাটাও কমে এসেছে। আমরা এগুলো বিষয়ে ব্যবস্থা নিবো।

অনলাইন নিউজ পোর্টাল ২৪