মঙ্গলবার ১৬ জুন ২০২৬, আষাঢ় ২ ১৪৩৩

ব্রেকিং

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে তরুণ নিহত এপ্রিলে সাড়ে ৩ বছরের সর্বোচ্চ আমদানি, আশা দেখছেন বিশ্লেষকরা জাল ভিসায় ইতালিতে ৩ জন, বিমান কর্মকর্তা গ্রেপ্তার বাস থাকবে ডিপোতে, ছাড়ার আগে আসবে স্ট্যান্ডে: সড়কমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি নিয়ে আপত্তি জামায়াত এমপির তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত থেকে ফিরে এসেছি: উপদেষ্টা জাহেদ আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়ার ‘শিশু ধর্ষণ’ মামলার রায় বুধবার ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি শুক্রবারের আগে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প

অর্থনীতি

নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি

 প্রকাশিত: ২১:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি

বাংলাদেশ ব্যাংক আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ৫, ২০, এবং ৫০ টাকার নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। এছাড়া ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নতুন নোট বিদ্যমান ডিজাইনেই থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন নোটগুলো নতুন করে ছাপানো হবে না। বরং পূর্বে ছাপানো নোটগুলোই বাজারে ছাড়া হবে, যাতে অপচয় রোধ করা যায়। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এই মুহূর্তে বিপুল পরিমাণ নোট ব্যাংকের হাতে রয়েছে এবং নতুন ডিজাইন অনুযায়ী নোটগুলো আগামী এপ্রিল-মে নাগাদ বাজারে আসবে। পুরনো নোটগুলো ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়া হবে।