মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২১ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শবে বরাত: অন্যায়-অবিচার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির একাত্তরে তাদের কারণে মা-বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই: তারেক গৃহকর্মী নির্যাতন: গ্রেপ্তারের পর কারাগারে বিমানের এমডি ও স্ত্রী শেখ হাসিনার বাইরে গিয়েও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগোতে পারে: ফখরুল আরও বাড়ল এলপিজির দাম ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: তৃতীয় দিনে ৮ ঘণ্টার কর্মবিরতি সংসদ নির্বাচনের ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায় লক্ষ্মীপুর-৪: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা আসতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

অর্থনীতি

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা

 প্রকাশিত: ১৮:১৬, ৩০ অক্টোবর ২০২৪

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আমরা কাজ করবো।  

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. সালেহউদ্দিন আহমেদ একথা বলেন।

তিনি বলেন, শেয়ারবাজারের বর্তমান যে সমস্যা এটা নিয়ে আলোচনা হয়েছে, সমস্যা আমরা সমাধানের চেষ্টা করবো। আগের ব্যবস্থাগুলো যতরকম আছে সবকিছু রিমুভ করে যাতে ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট কিছুটা ভালো থাকে সে চেষ্টা করবো। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি কিছু রিলিজ দেওয়ার জন্য মিডিয়াম ট্রাম্প ও লং ট্রাম্প পরিকল্পনা হাতে নেওয়া হবে।  

অর্থ উপদেষ্টা আরও বলেন, তারল্য সমস্যার সমাধান ও মিউচ্যুয়াল ফান্ড নিয়ে আলোচনা হয়েছে। ইমিডিয়েটলি দুই একটি দেখতে পাবেন। আমাদের যেটা লিমিট সেটাই দিতে সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।  

বৈঠক শেষে সাংবাদিকদের বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ  বলেন, গতকাল সাংবাদিকদের সঙ্গে যেসব নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোই আজকে তুলে ধরেছি। এখন অর্থমন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আশা করি দ্রুত ফলাফল পাওয়া যাবে।

তিনি আরও বলেন, উনি শুধু আমাদের সঙ্গে নয় তদন্ত কমিটির সঙ্গেও আলোচনা করেছেন। নেগেটিভ ইক্যুইটি, তারল্য সাপোর্ট, ট্যাক্সের রিফর্ম, বাইব্যাক, ব্যাংকের রিফর্ম সব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

এর আগে বুধবার বিকেল ৩টায় অর্থ উপদেষ্টার দ্বায়িত্ব নেওয়ার পর এ প্রথম বিএসইসি আসেন ড. সালেহউদ্দিন আহমেদ। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএসইসির সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। আগারগাঁওয়ের বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।  

বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।