রোববার ০১ মার্চ ২০২৬, ফাল্গুন ১৭ ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে আকাশসীমা বন্ধ, বহু ফ্লাইট বাতিল শত্রুদের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ইরানের সেনাবাহিনী আরব দেশগুলোর মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানের শীর্ষ কর্মকর্তারা ‘পুরোপুরি সুস্থ’ আছেন ইরানের স্কুলে হামলায় নিহত বেড়ে ৪০ জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত সকাল থেকে ইসরায়েলের দিকে ৩৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল সরকারের নিয়ন্ত্রণ নিন: ইরানিদের প্রতি আহ্বান ট্রাম্পের ইরানে ইসরায়েলের হামলা ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা

অর্থনীতি

৬ মাসে পোশাক রপ্তানিতে আয় ২৩ বিলিয়ন ডলার

 আপডেট: ১৬:৪৭, ৩ জানুয়ারি ২০২৩

৬ মাসে পোশাক রপ্তানিতে আয়  ২৩ বিলিয়ন ডলার

২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ১৫ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ দশমিক ৯৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এদিকে রপ্তানির উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের বরাত দিয়ে সোমবার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

জানা যায় ১৩ দশমিক ৪২ ও ১৮ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধি নিয়ে নিটওয়্যার ও ওভেন পোশাক খাত যথাক্রমে ১২ দশমিক ৬৬ ও ১০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার ভূমিকা রেখেছে।

বিজিএমইএর পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, ডিসেম্বরে পোশাক শিল্প ভালোই চলেছে। ১৫ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি নিয়ে ২০২২ সালের ডিসেম্বরে তৈরি পোশাক রপ্তানি থেকে ৪ দশমিক ৬৭ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা এক মাসের হিসাবে সর্বোচ্চ।

বিজিএমইএ-এর বিশ্লেষণ অনুযায়ী, ২০২১ সালের তুলনায় ২৭ দশমিক ৬৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ২০২২ সালে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ৪৫ দশমিক ৭০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইপিবি অনুসারে, ২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।