সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

অর্থনীতি

বাণিজ্য মেলায় ক্রেতারা খাবারের দাম-যাতায়াত ব্যবস্থায় অখুশি

 প্রকাশিত: ২৩:১৫, ৭ জানুয়ারি ২০২২

বাণিজ্য মেলায় ক্রেতারা খাবারের দাম-যাতায়াত ব্যবস্থায় অখুশি

শুক্রবার (৭ ডিসেম্বর ২০২২) পূর্বাচলে চলমান ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সপ্তম দিন। ছুটির দিন হওয়ায় এদিন মেলায় দেখা গেছে ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ক্রেতা সমাগম হওয়ায় বেচাকেনাও হয়েছে জমজমাট।

সকাল থেকেই বিভিন্ন বয়সের নারী-পুরুষ আসতে থাকেন বাণিজ্য মেলায়। এবার পূর্বাচলে মেলার আয়োজন করায় ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ-গাজীপুরসহ আশপাশের জেলা থেকেও আসছেন ক্রেতা-দর্শনার্থীরা।

মেলার আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার ভিড় বেশি হবে। এ জন্য আগেভাগেই ২২৬টি স্টলের মধ্যে অধিকাংশ স্টলের কাজ শেষ করা হয়েছে। বাকি স্টলগুলো ৩-৪ দিনের মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে।

মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের অভিযোগ, ছুটির দিন হওয়ায় বাণিজ্য মেলামুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে এশিয়ান হাইওয়ের দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে বাণিজ্য মেলায় আসতে ও যেতে সবাইকে পোহাতে হচ্ছে নিদারুণ দুর্ভোগ।