বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৩ ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

‘আস্থা বাড়ানো’, সুদের হার কমানোই প্রধান লক্ষ্য নতুন গভর্নরের প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯ এপ্রিল এবারও ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ ঈদযাত্রা: ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ৩ মার্চ স্ত্রী হত্যার দায়ে স্বামীর প্রাণদণ্ড বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন, পোড়ানো হল হাত নিজেই সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী অবৈধ সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড বৃত্তির জন্য নির্বাচিত সাড়ে ৬৮ হাজার শিক্ষার্থী বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, পরিবারের দাবি হত্যা সীমান্তে পাকিস্তান, আফগানিস্তান বাহিনীর গুলি বিনিময়

জাতীয়

করোনা শনাক্তের পরীক্ষায় ফি আরোপ বৈষম্যমূলক ও অমানবিক : টিআইবি

 প্রকাশিত: ১৭:৩০, ৮ জুলাই ২০২০

করোনা শনাক্তের পরীক্ষায় ফি আরোপ বৈষম্যমূলক ও অমানবিক : টিআইবি

করোনা শনাক্তকরণ পরীক্ষায় ফি আরোপ করার সিদ্ধান্তকে বৈষম্যমূলক, অমানবিক, দুরভিসন্ধিজনক ও আত্মঘাতী হিসেবে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বুধবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক এ মন্তব্য করেন। পাশাপাশি অবিলম্বে আরোপিত ফি প্রত্যাহার করে কার্যকরভাবে কোভিড-১৯ শনাক্তের পরীক্ষা করার সক্ষমতা, পরিধি ও সংখ্যা বাড়ানোর দাবি জানান তিনি।

তিনি বলেন, সরকারী সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর করোনা শনাক্তকরণ পরীক্ষা অসচ্ছল জনগোষ্ঠীর সামর্থ্যের বাইরে চলে গেছে। পরীক্ষার সংখ্যা দৃশ্যমানভাবে কমে গেছে। সেই সঙ্গে কমেছে শনাক্তের সংখ্যাও। ফলে সংক্রমণের ঝুঁকি যেমন বেড়েছে, মহামারি নিয়ন্ত্রণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় দেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রকৃত অবস্থার প্রতিফলন না ঘটার আশংকাও জোরদার হয়েছে।

টিআইবির নির্বাহী বলেন, দেশে যখন পরীক্ষার সাথে পাল্লা দিয়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে তখন হঠাৎ করেই গত ৩০ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড শনাক্তকরণ পরীক্ষায় ফি আরোপের সিদ্ধান্ত জানায়। সংকটকালীন সময়ে এই অপরিণামদর্শী সিদ্ধান্তে সরকার জনগণকে পরীক্ষা করতেই অনুৎসাহিত করছে কিনা এমন প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।

অনলাইন নিউজ পোর্টাল