শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা, আবহাওয়া শুষ্ক থাকতে পারে আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে ভারতে ‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ’ অব্যাহত থাকবে : পুতিন

জাতীয়

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

 প্রকাশিত: ১০:৪৭, ১১ নভেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

 ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই কমিটি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাতে এ বৈঠক হয়। রাত ৯টা ১০ মিনিটে শুরু হয়ে শেষ হয় রাত ১১টা ১৫ মিনিটে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও বৈঠকের বিষয়টি বাসসকে নিশ্চিত করেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রচার-প্রচারণার কৌশল ও করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত বিএনপির দুই জন নেতা জানান, ‘আগামী জাতীয় নির্বাচনে শরিকদের জন্য যে আসন ফাঁকা রাখা হয়েছে তা কীভাবে বণ্টন করা হবে এবং তাদের ভোটের কৌশল কী হবে এ বিষয়ে আলোচনা করতে শরিক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি।’

নেতারা জানান, রাষ্ট্র সংস্কারে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে তৈরি সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় আছে সরকার। এ নিয়ে বেঁধে দেওয়া সময়ে দলগুলো সমঝোতায় পৌঁছাতে না পারলে সরকার নিজের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। এই বিষয়েও বিস্তর আলোচনা হয়েছে বৈঠকে।

বৈঠকে তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে রাজনৈতিক সমঝোতা বিষয়ে নেতাদের মতামত জানতে চান। নেতারা একে একে নিজেদের পর্যালোচনা তুলে ধরেন।

আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব বিষয়ে দলের অবস্থান জনগণের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

আজ (মঙ্গলবার) বেলা ১২টায় গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সিনিয়র নেতারা।