শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

জাতীয়

আরেকটি `৫ আগস্ট` আশায় পালানোর ছক, কাশিমপুরে জব্দ পালানোর সরঞ্জাম

 প্রকাশিত: ২১:৫১, ৮ আগস্ট ২০২৫

আরেকটি `৫ আগস্ট` আশায় পালানোর ছক, কাশিমপুরে জব্দ পালানোর সরঞ্জাম

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর পরিকল্পনা করছিলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন আসামি। এ উদ্দেশ্যে তারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন উপকরণ সংগ্রহ করে কারাগারের দেয়াল খুঁড়ছিলেন। কারা কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে বন্দিদের কক্ষে তল্লাশি চালায় এবং সেখান থেকে পালানোর সহায়ক বেশ কয়েকটি উপকরণ উদ্ধার করে।

এ ঘটনায় কারাগারের জেলার আসাদুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে কারাগারে দায়িত্বে থাকা সহকারী প্রধান রক্ষী মোখলেছুর রহমান তমাল ভবনের নিচতলায় ১২ নম্বর কক্ষ থেকে দেয়ালে আঘাতের শব্দ শুনতে পান। এরপর ৬ আগস্ট সকালে ওই কক্ষে তল্লাশি চালিয়ে একটি লোহার পাত, দুটি চুকরো রড, কম্বল কেটে বানানো ২৮ ফুট লম্বা রশি, কম্বল দিয়ে তৈরি ২৫ ফুট লম্বা একটি বেল্ট, লোহার তৈরি দুটি আংটা, ১০ ফুট লম্বা একটি খুঁটিসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে বন্দিরা স্বীকার করেন, তারা জেল থেকে পালানোর জন্য এই উপকরণগুলো প্রস্তুত রেখেছিলেন। তারা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের মতো পরিস্থিতি সৃষ্টি হলে তারা জেল থেকে পালানোর চেষ্টা করতেন কিংবা সে সুযোগের অপেক্ষায় ছিলেন।

জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই তিন আসামি হলেন—টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শ্রী রনি মোহন্ত এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু।

এ ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারাদেশের কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।