বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

জাতীয়

সাবেক সিএমপি কমিশনার ইকবাল বাহারকে আটক করেছে ডিবি

 প্রকাশিত: ২৩:০৪, ২০ জুন ২০২৫

সাবেক সিএমপি কমিশনার ইকবাল বাহারকে আটক করেছে ডিবি

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। তিনি বলেন, “ইকবাল বাহার বর্তমানে ডিবির হেফাজতে আছেন।”

তবে কোন মামলায় তাকে আটক বা গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

ইকবাল বাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। পেশাগত জীবনে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগের ট্রেনিং, ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (T&I&M) বিভাগে বদলি হন। তিনি ২০১৯ সালে স্বাভাবিক অবসরে যান।

এখন পর্যন্ত তার বিরুদ্ধে কী অভিযোগ বা সন্দেহে এই আটক—তা নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে ডিবির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।