সোমবার ২২ জুন ২০২৬, আষাঢ় ৯ ১৪৩৩

ব্রেকিং

কুয়ালা লামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ অপহরণের পর শিশু হত্যা: বগুড়ায় ৫ জনের প্রাণদণ্ড ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি পাঁচদিন ভারী বৃষ্টি হতে পারে ৬০ দিনে চুক্তি না হলে হরমুজ প্রণালিতে টোল আদায়ের হুমকি ট্রাম্পের মালয়েশিয়া গেলেন প্রধানমন্ত্রী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু দুই এমপির পাশাপাশি নিজের বক্তব্যও বাদ দিলেন স্পিকার যুদ্ধে ইরানই জয়ী, মনে করে অধিকাংশ ইসরায়েলি বাজে ব্যাটিংয়ে শেষ ম্যাচও হেরে হোয়াইটওয়াশড বাংলাদেশ পূর্ববর্তী সরকারের গাফিলতিতে টিকা কর্মসূচিতে সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক, মামলা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হচ্ছে পাকিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ৭ গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১ ১১ বলে ফিফটির বিশ্বরেকর্ড, ফাইনালে লঙ্কান বোলিং গুঁড়িয়ে সুরিয়াভানশির ২৯ বলে ৯৪

জাতীয়

চট্টগ্রামে ময়লা ও দুর্গন্ধময় পানি সরবরাহ করছে ওয়াসা

 প্রকাশিত: ১৮:৫৬, ২৩ নভেম্বর ২০২০

চট্টগ্রামে ময়লা ও দুর্গন্ধময় পানি সরবরাহ করছে ওয়াসা

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় কালচে রং-ময়লা ও দুর্গন্ধময় পানি সরবরাহ করছে ওয়াসা।এই পানি পান করা তো দূরের কথা-রান্না, গোসল ও কাপড় ধোয়ার কাজেও এটি ব্যবহারের অযোগ্য। এই পানি ব্যবহারে ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগ দেখা দিচ্ছে নগরীতে।

জানা গেছে, চট্টগ্রাম নগরীর হালিশহর আই-ব্লক, পাঠানটুলী, বহদ্দারহাট, মাঝির ঘাট, চকবাজার ডিসি রোড, মুরাদপুর, বন্দরটিলাসহ নগরীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে এই সমস্যা দেখা দিয়েছে— যা রীতিমতো ভয়াবহ রূপ নিয়েছে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে ওয়াসা যে পানি সরবরাহ করছে তা খালের পানির চেয়েও খারাপ এবং ময়লা ও দুর্গন্ধযুক্ত। পানিগুলো নতুন কেউ দেখলে শরবত মনে করে খেয়ে ফেলবে। ফুটিয়েও তা পান করা যাচ্ছে না। এই দূষিত পানিতে শিশুদের শরীরে দেখা দিচ্ছে বিভিন্ন রকম চর্মরোগ ও ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগব্যাধি। ওয়াসা কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোন সমাধান পাচ্ছি না। তারা উল্টো বলে ওয়াসার লাইনে কোন সমস্যা নেই। 

দূষিত পানি পান প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন বলেন, জীবাণু দ্বারা দূষিত পানি ও অপরিশুদ্ধ পানি ব্যবহারের ফলে পানিবাহিত রোগ হয়ে থাকে।পানিবাহিত রোগের লক্ষণ হচ্ছে পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেটব্যাথা।

তবে এ প্রসঙ্গে ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, নগরীতে আমাদের ওয়াসার ৪০টি পয়েন্ট রয়েছে। প্রতি মাসে তা চেক করা হয়। আমাদের পানিতে কোনো সমস্যা পাওয়া যায়নি। নগরীতে আমাদের পাঁচটি অভিযোগ কেন্দ্র রয়েছে। কারো পানিতে যদি সমস্যা থাকে, অভিযোগ করলে আমরা সাথে সাথে  ব্যবস্থা নেওয়া হবে। 

অনলাইন নিউজ পোর্টাল