শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

জাতীয়

সাবেক আইজিপি শহিদুল হকের লুকিয়ে রাখা ২ বস্তা নথি উদ্ধার

 প্রকাশিত: ১৫:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক আইজিপি শহিদুল হকের লুকিয়ে রাখা ২ বস্তা নথি উদ্ধার

আজ বুধবার দুদকের জনসংযোগ বিভাগ জানায়, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হকের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের গোপন নথি সরিয়ে ফেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে দুই বস্তা নথি উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর একটি এলাকায় এ অভিযান চালানো হয়যা

দুদক আরও জানায়, শহিদুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তদন্তের একপর্যায়ে তথ্য মেলে যে, তিনি নথিগুলো এক আত্মীয়ের কাছে পাঠিয়েছেন, যিনি সেগুলো অন্য আত্মীয়ের বাসায় লুকিয়ে রাখেন। এসব নথিতে শহিদুল হকের কোটি কোটি টাকার বেআইনিভাবে অর্জিত  সম্পদের তথ্য রয়েছে।

সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে দুদকের পাঁচ সদস্যের একটি দল গতকাল রাত থেকে ভোর পর্যন্ত তল্লাশি চালিয়ে ৩৮ ধরনের ৪৮টি আলামত উদ্ধার করে। এর মধ্যে রয়েছে সম্পত্তির দলিল, গোপন চুক্তিপত্র, পাওয়ার অব অ্যাটর্নি, ব্যাংক হিসাব বিবরণী ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি।

দুদক কর্মকর্তারা নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে এসব নথি জব্দ করেছেন, যা শহিদুল হকের বিরুদ্ধে তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।