সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, মোট আটক ৫

 আপডেট: ১৫:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, মোট আটক ৫

গ্রেপ্তার হাওয়া পাঁচ ব্যক্তি। ছবি: ডিএমপি

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে এক দম্পতিকে প্রকাশ্যে কুপিয়ে আহত করার ঘটনায় পুলিশ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। হামলায় ব্যবহৃত দুটি রামদাও উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গত সোমবার রাত ৯টার দিকে এই হামলা ঘটে। ঘটনার পরপরই মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার বিকেলে আবদুল্লাহপুর এলাকা থেকে আলফাজ (২২) নামের আরও একজনকে আটক করা হয়।

সর্বশেষ মঙ্গলবার রাতে টঙ্গী এলাকা থেকে সাইফ (২৫) ও সজীব (২৩) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রবির বিরুদ্ধে আগেই মামলা ছিল। হামলার ঘটনায় ভুক্তভোগী নারী সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন।