বুধবার ২৪ জুন ২০২৬, আষাঢ় ১০ ১৪৩৩

ব্রেকিং

ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করলো ঢাকা সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে: শফিকুর রহমান ৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জনকে ‘পুশ ইন’, দিনাজপুরে আটক ‘সব ইহুদিই আপনার ওপর বিরক্ত’, গাজা শান্তিচুক্তির আগে নেতানিয়াহুকে ধমকেছিলেন ট্রাম্প বজ্রঝড়ের পূর্বাভাস: স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা মুদি দোকান, বিউটি পার্লারও আসছে সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় তালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ইন-হাউস কোচিং করতেই হবে: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু মাটিরাঙা ও দীঘিনালায় ইউপিডিএফের ২ সদস্য নিহত গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু ২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী কমেছে সোনা-রুপার দাম সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার সব সমালোচনার জবাব দিয়ে নির্ভার রোনালদো

জাতীয়

প্রশ্নফাঁস: আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি

 প্রকাশিত: ১০:৫৯, ৯ জুলাই ২০২৪

প্রশ্নফাঁস: আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন বিসিএসের ক্যাডার এবং নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের  সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়াম গ্রেপ্তার হয়েছেন।

এতে সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার কারণ উল্লেখ করে তাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।

সোহানুর রহমান সিয়াম একই অভিযোগে গ্রেপ্তার আলোচিত ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে।

সোমবার (৮ জুলাই) উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো।

 প্রসঙ্গত: সম্প্রতি চ্যানেল টোয়েন্টিফোরের এক অনুসন্ধানী প্রতিবেদনে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অধীনে বিসিএসসহ ৩০টি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে আসে। প্রতিবেদনে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত একটি চক্রের একাধিক সদস্যের তথ্য উঠে আসে। সোমবার চক্রের ১৭ সদস্যকে সিআইডি গ্রেপ্তার করেছে। সংবাদটি প্রকাশের পর আলোচনায় এসেছেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম।