বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

জাতীয়

জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৩ কিশোর

আল আমিন সিরাজী

 প্রকাশিত: ১৭:০৯, ১১ নভেম্বর ২০২৩

জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৩ কিশোর

সংগৃহীত ছবি

টাঙ্গাইল শহর এর  বায়তুল আমান জামে মসজিদ এ  একটানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ পড়ে বাইসাইকেল পেয়েছে ৩৩ কিশোর।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে মসজিদ এর সামনে এক অনুষ্ঠানে কিশোরদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।

শহরের আদি টাঙ্গাইল বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্থানীয়রা জানান যে, কয়েকদিন আগে মসজিদ এর  ইমাম ঘোষণা দেন ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে তাহলে একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে।

নামাজে অংশ নেওয়া কিশোর রুলীন রাহাত জানায়, শুধু পুরস্কারের জন্য নয়, মহান আল্লাহকে সন্তুষ্ট করতে নামাজ আদায় করেছি। তবে, পুরস্কারের ঘোষণা দেওয়ায় নামাজের প্রতি আগ্রহটা আরও বেড়ে যায়। এখন থেকে আমরা ধারাবাহিকভাবে নামাজ আদায় করব ইনশাল্লাহ।

এ বিষয়ে মসজিদের খতিব মোহাম্মদ ইসমাইল হোসাইন বলেন, কিশোরদের নামাজের প্রতি আগ্রহ এবং নামাজ শুদ্ধ করে শেখাতে এ ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকে প্রায় ৭০ জন কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় শুরু করে। তারা ঠিক মতো নামাজ আদায় করছে কিনা হিসাব রাখাতে প্রতি ওয়াক্ত নামাজের পর হাজিরা নেওয়া হতো। কেউ কোনো ওয়াক্তে অনুপস্থিত থাকলে তার গণনা বন্ধ করে দেওয়া হতো। প্রতিযোগিতা চলাকালীন তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালাও শেখানো হয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠান এ  মসজিদ কমিটির সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসহাক উদ্দিন ও কার্যকরী কমিটির সদস্য ও মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Online_News_Portal_24