রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

আজ থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি’র বাস চলাচল শুরু

 প্রকাশিত: ১১:১৯, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আজ থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি’র বাস চলাচল শুরু

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পরীক্ষামূলকভাবে চলাচল করবে ৮টি দ্বিতল বাস। রাজধানীর সব শ্রেণির মানুষের কাছে দ্রুতগতির এ উড়ালসড়কের সুফল পৌঁছে দিতে এগিয়ে এসেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। 

প্রতি কিলোমিটার ২ টাকা ৪৫ পয়সা ভাড়া হিসেবে ফার্মগেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটার পথ ৩৫ টাকা, জসীমউদ্দীন পর্যন্ত ১৭ কিলোমিটার পথ ৪০ টাকায় যেতে পারছে নগরবাসী। ই-টিকিটিং ব্যবস্থা থাকায়  সুযোগ নেই বেশি ভাড়া নেয়ার।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি’র বাসগুলো উত্তরার জসীমউদ্দীন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কাওলা থেকে দক্ষিণমুখী যাত্রীদের বাসে তুলবে। এরপরে এক্সপ্রেসওয়ে দিয়ে নেমে যাবে ফার্মগেট। এছাড়া উত্তরামুখী যাত্রীরা খেজুরবাগান গোলচত্বর, খামারবাড়ি কিংবা বিজয় সরণি থেকে উঠতে পারবেন।

যাত্রী চাহিদার ভিত্তিতে পরবর্তী বাসের সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছে বিআরটিসি।
 

অনলাইন নিউজ পোর্টাল ২৪