শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

শনিবার ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

 আপডেট: ২০:৪৩, ২০ জানুয়ারি ২০২৩

শনিবার ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

প্রথম সরকারি সফরে শনিবার ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপারেশনস অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।

শুক্রবার এক মিডিয়া বিবৃতিতে বলা হয়েছে, অ্যাক্সেল তিনদিনের সফরে বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবং দেশের ‘উল্লেখযোগ্য’ উন্নয়ন অর্জন উদযাপন করতে ২২ জানুয়ারি ঢাকায় একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন।

অ্যাক্সেল বলেন, মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে নাটকীয়ভাবে দারিদ্র্য কমাতে কী করা যেতে পারে তা বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে।

তিনি আরো বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে তার পাঁচ বছরের অংশীদারিত্ব এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রার অংশ হওয়ার জন্য গর্বিত। আমি আমার সফরের জন্য এবং এই অর্জনগুলো সরাসরি দেখার জন্য অপেক্ষা করছি।

অ্যাক্সেল তার সফরকালীন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেখা করবেন এবং বিশ্বব্যাংক-সমর্থিত প্রকল্পগুলো পরিদর্শন করবেন।

তার সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়ার বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।