শনিবার ২৭ জুন ২০২৬, আষাঢ় ১৩ ১৪৩৩

ব্রেকিং

রোমে ৩ বাংলাদেশিকে হত্যা: সন্দেহভাজনের ছবি প্রকাশ আবরার ফাহাদের নামে বুয়েটে হল হবে: শিক্ষামন্ত্রী শহীদ জননী জাহানারা ইমামকে ‘জাহান্নামের কীট’ বললেন রাকসুর নেতা ইসলামী ব্যাংকে অমুসলিমরা চাকরি করতে পারবেন? আলোচনা সংসদে বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন চালু যমুনায় বাড়ছে পানি ভাঙছে পাড়, বিলীন হচ্ছে ঘরবাড়ি সিলেটসহ সাত জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস ৩ জেলায় মৃদু তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস ‘বাংলাদেশ প্রথম’ নীতি নিয়েই বিদেশে কথা বলেছি: প্রধানমন্ত্রী রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে ডারবানের পথে ‘বাংলার জয়যাত্রা’ ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০ ইউরোপে মারাত্মক দাবদাহ, স্পেনে ৩ শতাধিক মৃত্যু

জাতীয়

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা!

 প্রকাশিত: ১০:৫৮, ২৯ নভেম্বর ২০২২

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা!

এসএস সি পরীক্ষায় গণিতে ফেল করে ফাহিমা বেগম নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।

জানা যায় গত সোমবার (২৮ নভেম্বর) ফলাফল প্রকাশের পর বিকেলে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ফাহিমা ওই গ্রামের আব্দুল আজিজের মেয়ে। তিনি বীরমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

এদিকে স্থানীয়রা জানায়, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে গণিত ছাড়া সব এসএস সি পরীক্ষায় গণিতে ফেল করে ফাহিমা বেগম নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।

জানা যায় গত সোমবার (২৮ নভেম্বর) ফলাফল প্রকাশের পর বিকেলে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামে এ ঘটনা বিষয়ে ভালো ফলাফল করে ফাহিমা। যে কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এবং  ফাঁস দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, এদিন সকালে ফাহিমার মামার বাড়িতে বেড়াতে যান তার বাবা-মা। বিকেলে বাড়িতে এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। একপর্যায়ে ঘরে প্রবেশ করে ফাহিমার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন বলছে ওই ছাত্রী আত্মহত্যা করেছে।  ধারণা করা হচ্ছে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।