শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

রাষ্ট্রীয় সংবর্ধনা ছাড়া অন্যত্র অংশ নিবে না বিশ্বজয়ী হাফেজ তাকরীম

 প্রকাশিত: ২১:১৫, ২৫ সেপ্টেম্বর ২০২২

রাষ্ট্রীয় সংবর্ধনা ছাড়া অন্যত্র অংশ নিবে না বিশ্বজয়ী হাফেজ তাকরীম

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়োজিত কোনো প্রোগ্রাম ব্যতীত নিজ মাদরাসার বাইরে কোথাও কোনো সংবর্ধনা, মাহফিল, সভা, সেমিনারে অংশ নেবে না বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম।
মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম (হাফি:) এ তথ্যটি নিশ্চিত করেছেন। মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম এ বিষয়ে তার ফেসবুক পেজে স্ট্যাটাস দেন। তা হুবহু উল্লেখ করা হলো, যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে। আপনাদের প্রাণপ্রিয় মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা ও এর ব্যতিক্রম নয়। আজ থেকে প্রায় নয় বছর আগে ফয়জুল কুরআনের যাত্রা শুরু হয়। যে কয়েকটি বিশেষ লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির সূচনা হয়েছিল তার মধ্যে অন্যতম একটি সময়ে সময়ে যে সকল হাফেজে কুরআন দেশ /বিশ্ব সেরা হয়ে কালের গহবরে হারিয়ে যায় তাদেরকে যোগ্য আলেম হিসেবে গড়ে তোলা।

আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটির অনেক ছাত্র ইতোমধ্যেই দেশসেরা হাফেজ হয়েও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের কিতাব বিভাগের কেন্দ্রীয় পরীক্ষায় ২য়, ৩য়, ৫ম সহ শীর্ষ মেধাতালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। প্রথম বছরের ছাত্ররাই আসন্ন বেফাক পরীক্ষায় মেশকাত জামাতে অংশগ্রহণ করবে। পাশাপাশি আগামী শিক্ষাবর্ষে দাওরায় হাদিসও খোলা হবে ইনশাআল্লাহ।

সৌদিতে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় সদ্যজয়ী সালেহ আহমদ তাকরীম নিঃসন্দেহে লাল সবুজের পতাকাকে সমুন্নত করেছে। কাকতালীয়ভাবে বিষয়টি আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সর্বোচ্চ প্রচারিতও হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করুন।

প্রতিষ্ঠানটির সূচনা থেকে মাত্রাতিরিক্ত প্রচার-প্রচারণা থেকে যথাসাধ্য বিরত থাকার চেষ্টা করেছি। অভিজ্ঞতার আলোকে দেখা যায় যে, অল্পবয়সে মাত্রাতিরিক্ত খ্যাতি ও প্রসিদ্ধি ভবিষ্যত জীবন গঠনে মারাত্মক প্রভাব ফেলে। সে আশঙ্কা থেকেই মাদরাসা কর্তৃপক্ষ ও তাকরীমের পরিবার যৌথভাবে কিছু সিদ্ধান্ত নিয়েছে-

এক. আগামীকাল ২৬ তারিখের পূর্ব ঘোষিত সংবর্ধনা অনুষ্ঠান হবে না।

দুই. আপাতত মাদরাসার বাইরে কোথাও কোনো সংবর্ধনা, মাহফিল, সভা, সেমিনারে তাকরীম অংশগ্রহণ করবে না। তবে এক্ষেত্রে রাষ্ট্রীয় প্রোগ্রাম ভিন্ন।