শনিবার ২০ জুন ২০২৬, আষাঢ় ৭ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

জাতীয়

উত্তাল সাগরে ডুবল ৩ ট্রলার, নিখোঁজ দুই জেলে

 প্রকাশিত: ১২:১৯, ১০ আগস্ট ২০২২

উত্তাল সাগরে ডুবল ৩ ট্রলার, নিখোঁজ দুই জেলে

সমুদ্র উত্তাল। এই উত্তাল ঢেউয়ের তোড়ে টেকা যাচ্ছে না। বন্দরে ফেরার সময় কুয়াকাটা সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ঢেউয়ের ধাক্কায় ডুবে গেছে মাছ ধরার তিনটি ট্রলার।

সোমবার রাত ৩টার দিকে পায়রা বন্দরের শেষ ফেয়ার বয়া সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। 

জানা গেছে, সাগরে ডুবে যাওয়া ট্রলার দুটির নাম এফবি আনোয়ার খান এবং এফবি সুজন।

এই দুই ট্রলারে ২৪ জেলে ছিলেন। এর মধ্যে ২২ জনকে উদ্ধার করা গেছে। তবে আনোয়ার খান ট্রলারের বাবুর্চি সেরাজ মুন্সি (৫০) ও এফবি সুজন ট্রলারের সিদ্দিক প্যাদা (৫৫) নিখোঁজ রয়েছেন।

আরেক ব্যবসায়ী ইলিয়াছ হোসেনের একটি ট্রলারও সাগরে ডুবে গিয়েছিল। অবশ্য ওই ট্রলারের সব জেলে অন্য ট্রলারে করে বন্দরে ফিরে এসেছেন। 

মঙ্গলবার সকালে গুরুতর আহত ট্রলার মালিক আনোয়ার খানকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

আরও জানা যায় যে পাঁচটি ট্রলারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। 

প্রসঙ্গত, পূর্ণিমার জোয়ার আর লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল আছে। গত দুই দিনে শতশত মাছ ধরা ট্রলার তাই আলীপুর ও মহিপুর মৎস্য বন্দরে ফিরে এসেছে।