সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৬ কোটি টাকার রিয়াল

 আপডেট: ১২:৩৯, ৩০ জুন ২০২২

শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৬ কোটি টাকার রিয়াল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশগামী যাত্রীর কাছ থেকে ২২ লাখ ৯৯ হাজার ৫০০ সৌদি রিয়াল জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম। জব্দ করা রিয়াল  বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী 
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

দুবাইগামী ওই যাত্রীর লাগেজের ভেতর থেকে ওই সৌদি রিয়াল উদ্ধার করা হয়। মুদ্রাগুলো তার ৩৪টি শার্টের ৩৪টি শার্টের ভেতরে কাগজের বোর্ডের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ছিল। 

আহমেদুর রেজা চৌধুরী জানান, গত রাতে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৫ ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য মামুন খান নামের এক যাত্রী চেক ইন করেন। তার লাগেজেই রিয়ালগুলো পাওয়া যায়। তল্লাশিতে বিপুল পরিমান এই মুদ্রা ধরা পড়ে। কিন্তু গ্রেপ্তার এড়াতে ইমিগ্রেশন শেষ না করে ওই যাত্রী বিমানবন্দর ছেড়ে চলে যান। 

লাগেজের মালিককে পাওয়া না যাওয়ার পর এমিরেটস কাউন্টার, ইমিগ্রেশন ও এভিয়েশন সিকিউরিটির সহায়তায় মামুন নামের ওই যাত্রীর বিস্তারিত তথ্য পাওয়া যায়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।