শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৪ ১৪৩২, ১০ রমজান ১৪৪৭

ব্রেকিং

যমুনা ছাড়ছেন ইউনূস, তারেক ওঠার আগে সংস্কারে যাবে ১ মাস পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাল আরাকান আর্মিও ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত গণভোটের ফলাফল সংশোধন, প্রায় ১১ লাখ ভোট কমল খুলনায় দিন দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা পর্দা উঠলো একুশে বইমেলার বরিশালে ৩ দাবিতে আদালত বর্জন আইনজীবীদের, ভোগান্তি বিচারপ্রার্থীদের রিটার্ন জমার সময় আরো একমাস বাড়ল হাদি হত্যা: ১১ মার্চের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবতাবিরোধী মামলা: বাগেরহাটের আকরাম খালাস ঢাকায় স্কুলছাত্রী হত্যা: আসামি সিয়াম গ্রেপ্তার

জাতীয়

যশোরে অবৈধ অস্ত্রসহ বাবা-ছেলে গ্রেপ্তার

 প্রকাশিত: ১৪:৪৪, ২৩ মে ২০২২

যশোরে অবৈধ অস্ত্রসহ বাবা-ছেলে গ্রেপ্তার

যশোর জেলার বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে আজ সোমবার ভোরে পিস্তল ও গুলিসহ দু’ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- সাদিপুর গ্রামের শাহ জামাল কালু (৫২) ও তার ছেলে সোহেল রানা (৩০)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে ভিত্তিতে আজ ভোরে বিজিবির একটি দল শাহ জামাল কালুর বাড়িতে অভিযান চালায়। ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ি থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে কালু ও তার ছেলে সোহেলকে আটক করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের হয়েছে।