শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

জাতীয়

আসামি ধরে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

 প্রকাশিত: ১৮:১০, ২১ মে ২০২২

আসামি ধরে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

মৌলভীবাজার জেলার রাজনগরে আসামি ধরে ফেরার পথে আজ সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই সমিরণ চন্দ্র দাস নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন এসআই, দুই কনস্টেবল ও তিন আসামী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার ভোর ৫টার দিকে রাজনগরের উত্তরবাগ চা বাগান থেকে পুলিশের একটি পিকআপ করে তিনজন আসামী ধরে ফেরার পথে ময়নার দোকান এলাকায় গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুলিশের ৪ এসআই, ২ কনস্টেবল ও ৩ আসামি আহত হয়। 

খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশের এসআই সমিরণ চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। পরে গুরুত্বর আহত পুলিশের তিন এসআই, এক কন্সটেবল ও এক আসামিকে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত এক কনস্টেবল দুই আসামিকে
মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আহতদের দেখতে হাসপাতালে যান। আহতরা হচ্ছেন রাজনগর থানায় কর্মরত পুলিশের এসআই সুলেমান, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর, কনস্টেবল (গাড়ি চালক) আব্দুল আজিজ ও মাসুক মিয়া। আহত আসামীরা হচ্ছে কান্ত সাওতাল, লক্ষণ সাওতাল ও কুর্মি মইনা।

রাজনগর থানার ওসি নজরুল ইসলাম জানান, বিশেষ অভিযান শেষে ৩ জন আসামি ধরে রাজনগর থানায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত এসআই সমিরণ চন্দ্র দাসের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামে।