বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

‘কম-বেশি’ সব দলকে নিয়ে দেশ চালাতে চান তারেক রহমান সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮% কেমন ভোট হচ্ছে, ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা রিজভীর অবস্থা ‘একটু উন্নতির দিকে’, জানতে চেয়েছেন ভোট পরিস্থিতি বিএনপিকে ৯০ মিনিট মাঠে থাকার আহ্বান পাটওয়ারীর ভোটের পরিবেশ চমৎকার: জামায়াত চমৎকার ভোট হচ্ছে, কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার এদেশের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোট ব্যাহত আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ইউনূস ভোট দিলেন প্রধান উপদেষ্টা জয় নিয়ে আমি ইনশাল্লাহ আশাবাদী: তারেক বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেল’: সিইসি

জাতীয়

কুমিল্লার ঘটনায় সম্পৃক্তদের আইনের আওতায় আনা হবে: কাদের

 প্রকাশিত: ০৮:৩৮, ১৪ অক্টোবর ২০২১

কুমিল্লার ঘটনায় সম্পৃক্তদের আইনের আওতায় আনা হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লার ঘটনায় যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। তিনি কুমিল্লার ঘটনা সাম্প্রদায়িক অপশক্তির কাজ উল্লেখ করে বলেন, যারা হিন্দুদের মন্দিরে হামলা চালায় তারা দলীয় পরিচয়ের হলেও ছাড় দেয়া হবে না।

বুধবার সন্ধ্যায় রাজধানীর কেআইবি প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সারাদেশে এক উৎসব মুখর পরিবেশে সার্বজনীন দুর্গাপূজা দুর্গা উৎসবে পরিণত হয়েছে।

তিনি বলেন, সারাদেশে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার পূজামণ্ডপে উৎসব পালিত হচ্ছে, তাই একটি কুচক্রী মহলের গাত্রদাহ হচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল