শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

শিশু

গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার

 প্রকাশিত: ১৮:১৬, ১২ নভেম্বর ২০২৫

গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার

গোপালগঞ্জ, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার গোপালগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন, জেলা ফিনান্স অ্যান্ড একাউন্টস অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাদিরা খানম, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক রিজভী আক্তার, সুশীল সমাজের প্রতিনিধি মনোজ কুমার সাহা, বর্ণ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র আকাশ, মাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন, প্রতিবন্ধী শিক্ষার্থী মাহমুদুল হাসান প্রধান, অভিভাবক ফরিদা আহমেদ প্রমুখ। 

সেমিনারে বক্তারা সঠিক প্রক্রিয়ায় প্রতিবন্ধী শিশু বাছাই, শিক্ষাবৃত্তি নিশ্চিত ও তাদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সব ধরনের সহযোগিতা করার জন্য সমাজসেবা অধিদপ্তরের প্রতি আহ্বান জানান।