শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

শিশু

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদানে সমন্বয় সভা

 প্রকাশিত: ১৬:১১, ৫ নভেম্বর ২০২৫

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদানে সমন্বয় সভা

গোপালগঞ্জ, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সবুজ চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানজিলা খানম। 

আরও ছিলেন জুনিয়র কার্ডিওলজিস্ট ডা. হরিপদ রায়, শিশু বিশেষজ্ঞ ডা. পরিমল কুমার দাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. এম এম ফরুক হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল, শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, পৌর নির্বাহী কর্মকর্তা পিযুষ কান্তি বিশ্বাস ও কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহবায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও প্রত্যেকটি টিকা কেন্দ্রে শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে। কমিউনিটি পর্যায়ে এই টিকাদান কর্মসূচি ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
শতভাগ শিশুদের টাইফয়েড টিকাদানের আওতায় নিয়ে আসতে সবাইকে এগিয়ে আসতে হবে।