মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১১ ১৪৩২, ০৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদ: প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে ২০-৫০%: ঢাকা চেম্বার গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মঈদুল হাসান, মোহন রায়হানসহ ৯ জন পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ: রাষ্ট্রপতি নির্বাচিত সরকার পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক: তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নেপালে যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে পর্যটকসহ নিহত ১৯ নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস `বিস্ফোরণে` দগ্ধ ৯, সবার অবস্থা ‘আশঙ্কাজনক` মেক্সিকোর শীর্ষ মাদক কারবারি ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত

ইসলাম

বাড়িতে না থেকেও চুক্তি অনুযায়ী মার্চ মাসের ভাড়া পরিশোধ করতে হবে?

 প্রকাশিত: ১৯:৪২, ৬ জানুয়ারি ২০২৬

বাড়িতে না থেকেও চুক্তি অনুযায়ী মার্চ মাসের ভাড়া পরিশোধ করতে হবে?

প্রশ্ন:গত ফেব্রুয়ারি মাসে এক বাড়ির মালিকের সাথে বাড়ি ভাড়া নেওয়ার ব্যাপারে আমার চুক্তি হয় যে, আগামী মার্চ মাস থেকে পরিবারসহ আমি তার বাড়িতে বসবাস করব। চুক্তি অনুযায়ী বাড়ির মালিক মার্চ মাস শুরু হওয়ার আগে বাড়িটি খালি করে দিয়ে আমাকে এর তালা-চাবি বুঝিয়ে দেয়। কিন্তু পারিবারিক এক জটিলতার কারণে এক মাস পর এপ্রিল মাসে আমি সেই বাড়িতে উঠি। বাড়ির মালিক এখন আমার কাছে মার্চের ভাড়াও চাচ্ছেন।

প্রশ্ন হল, মার্চ মাসে আমি তো সেই বাড়িতে থাকিনি। এমতাবস্থায় এখন আমাকে কি এই মাসের ভাড়াও পরিশোধ করতে হবে?

উত্তর:হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে মার্চ মাসের পূর্ণ ভাড়া পরিশোধ করতে হবে। কেননা বাড়িওয়ালার সাথে মার্চ থেকে যেহেতু আপনি ভাড়া নেওয়ার চুক্তি করেছেন এবং বাড়ির মালিকও তখন থেকেই বাড়িটি খালি করে দিয়ে বসবাস উপযোগী করে আপনাকে বুঝিয়ে দিয়েছে, তাই এরপর আপনি তাতে বসবাস না করলেও নির্ধারিত মাস থেকে এর ভাড়া পরিশোধ করা আপনার ওপর আবশ্যক।

* >المحيط البرهاني< ১১/২২৫ : وكما يجب الأجر باستيفاء المنافع، يجب بالتمكن من استيفاء المنافع، إذا كانت الإجارة صحيحة، حتى إن من استأجر داراً أو حانوتا مدة معلومة، ولم يسكن فيها في تلك المدة مع تمكنه من ذلك، يجب الأجر.

–শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ৩/৩৯৪; তাবয়ীনুল হাকায়েক ৬/৮০; রদ্দুল মুহতার ৬/১১; মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, মাদ্দাহ ৪৭০

মাসিক আলকাউসার