বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

‘কম-বেশি’ সব দলকে নিয়ে দেশ চালাতে চান তারেক রহমান সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮% কেমন ভোট হচ্ছে, ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা রিজভীর অবস্থা ‘একটু উন্নতির দিকে’, জানতে চেয়েছেন ভোট পরিস্থিতি বিএনপিকে ৯০ মিনিট মাঠে থাকার আহ্বান পাটওয়ারীর ভোটের পরিবেশ চমৎকার: জামায়াত চমৎকার ভোট হচ্ছে, কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার এদেশের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোট ব্যাহত আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ইউনূস ভোট দিলেন প্রধান উপদেষ্টা জয় নিয়ে আমি ইনশাল্লাহ আশাবাদী: তারেক বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেল’: সিইসি

মহিলা

ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান মহিলা দলের

 প্রকাশিত: ১০:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান মহিলা দলের

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফেসবুকে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে ছড়ানো ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে মহিলা দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষর জাল করে গত ১৩ সেপ্টেম্বর ফেসবুকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

তারা বলেন, উক্ত বিজ্ঞপ্তি আমাদের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। তাই এ বিষয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানানো হলো।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।