বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৯ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

খেলা

৬০ বছর পর বার্সাকে লজ্জায় ডুবালো পর্তুগিজ বেনফিকা

 প্রকাশিত: ১৩:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২১

৬০ বছর পর বার্সাকে লজ্জায় ডুবালো পর্তুগিজ বেনফিকা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। সেখান থেকে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে বুধবার রাতে বেনফিকার বিপক্ষে মাঠে নামে কাতালান ক্লাবটি। কিন্তু হয়েছে উল্টোটা। ম্যাচটি ৩-০ গোলে হেরেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

বেনফিকার মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন নুনেজ। একটি গোল করেন রাফা সিলভা। এই ম্যাচে লাল কার্ড দেখেন বার্সেলোনার এরিক গার্সিয়া।

ঘরের মাঠে বার্সার বিপক্ষে মাত্র ৩ মিনিটেই এগিয়ে যায় বেনফিকা। তৃতীয় মিনিটে নুনেজ গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

বিরতির পর ৬৯তম মিনিটে রাফা মির গোল করে ব্যবধান আরো বাড়ান। তিন গোল হজমের পর ম্যাচের ৮৭তম মিনিটে এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ৩-০ গোলে হেরে মাঠ ছাড়ে বার্সা।

অনলাইন নিউজ পোর্টাল