বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

এডিটর`স চয়েস

সিনোফার্ম-সিনোভ্যাক করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়ার সুপারিশ

 প্রকাশিত: ২১:২৫, ১২ অক্টোবর ২০২১

সিনোফার্ম-সিনোভ্যাক করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়ার সুপারিশ

চীনের তৈরি সিনোফার্ম এবং সিনোভ্যাকের করোনা টিকা নেয়া ৬০ বছরের বেশি বয়সীদের তৃতীয় ডোজ দেওয়ার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এছাড়া যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল তাদের ক্ষেত্রেও তৃতীয় ডোজের কথা বিবেচনা করতে বলেছে তারা।

তবে বিশেষজ্ঞরা বলছেন, তারা বড় পরিসরে জনগণের সবাইকে বুস্টার ডোজ টিকা দেওয়ার সুপারিশ করছেন না। যাদের বয়স ৬০ বছরের বেশি এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল শুধু তাদের ক্ষেত্রেই এই বুস্টার ডোজ টিকার সুপারিশ করা হয়েছে।

করোনাভাইরাস মহামারির সময় ফাইজার-বায়োএনটেক, জনসন, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাক, অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের জন্য ডব্লিউএইচওর অনুমোদন পেয়েছে।

ডব্লিউএইচওর টিকাদান বিষয়ে বিশেষজ্ঞদের নীতিনির্ধারণী দল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন (এসএজিই) বলেছে, ৬০ বছরের বেশি বয়সী যারা সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিয়েছেন, তাদের তৃতীয় ডোজ টিকা নেয়া উচিত।

এসএজিই আরো বলছে, সিনোভ্যাক বা সিনোফার্মের টিকার সরবরাহ কম থাকলে আলাদা টিকা তৃতীয় ডোজ হিসেবে দেওয়া যেতে পারে। তবে বিভিন্ন দেশে প্রথম দুই ডোজ টিকা দেওয়ার ওপর বেশি গুরুত্ব দিতে হবে। এরপর বয়স্ক ব্যক্তিদের তৃতীয় ডোজ টিকা দেওয়ার কথা ভাবতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল