বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৪ ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

‘আস্থা বাড়ানো’, সুদের হার কমানোই প্রধান লক্ষ্য নতুন গভর্নরের প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯ এপ্রিল এবারও ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ ঈদযাত্রা: ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ৩ মার্চ স্ত্রী হত্যার দায়ে স্বামীর প্রাণদণ্ড বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন, পোড়ানো হল হাত নিজেই সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী অবৈধ সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড বৃত্তির জন্য নির্বাচিত সাড়ে ৬৮ হাজার শিক্ষার্থী বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, পরিবারের দাবি হত্যা সীমান্তে পাকিস্তান, আফগানিস্তান বাহিনীর গুলি বিনিময়

জাতীয়

সমুদ্রকে অর্থনীতির কাজে লাগাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে

 প্রকাশিত: ২১:৫০, ২১ অক্টোবর ২০২০

সমুদ্রকে অর্থনীতির কাজে লাগাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে

এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আমাদের দেশের সমুদ্র অর্থনীতিতে ব্যাপক সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত দক্ষ জনবল এবং প্রযুক্তি না থাকায় আমরা সেই বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে পারছি না। তথ্য ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল তৈরির মাধ্যমে এ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার এরইমধ্যে এ বিষয়টিতে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।

বুধবার সচিবালয়ে নিজ দফতর থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ফল-২০২০ সেমিস্টারের ভার্চুয়াল ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ যেমন সম্ভাবনার দেশ ঠিক তেমনি সম্ভাবনাময় এদেশের তরুণ-তরুণীরা। নতুন প্রজন্মের উন্নতি মানেই দেশের সার্বিক উন্নতি। তাই হতাশ না হয়ে নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশের অভ্যন্তরীণ সুযোগ-সুবিধাকে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, একা কখনো ভালো থাকা যায় না। সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রসহ অনেক প্রতিকূলতা মোকাবিলা করে দেশ এখন একটা মর্যাদাপূর্ণ জায়গায় এসেছে। বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে সঙ্গে নিয়ে সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। 

অনলাইন নিউজ পোর্টাল