বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮% কেমন ভোট হচ্ছে, ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা রিজভীর অবস্থা ‘একটু উন্নতির দিকে’, জানতে চেয়েছেন ভোট পরিস্থিতি বিএনপিকে ৯০ মিনিট মাঠে থাকার আহ্বান পাটওয়ারীর ভোটের পরিবেশ চমৎকার: জামায়াত চমৎকার ভোট হচ্ছে, কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার এদেশের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোট ব্যাহত আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ইউনূস ভোট দিলেন প্রধান উপদেষ্টা জয় নিয়ে আমি ইনশাল্লাহ আশাবাদী: তারেক বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেল’: সিইসি বাড়ছে উপস্থিতি, ভোটারদের উচ্ছ্বাস পাড়া-মহল্লায় ভোট উৎসব, সুনসান ঢাকার সড়ক বডি ক্যামেরা ও মানুষহীন আকাযান থেকে সরাসরি ভোট দেখছে ইসি

জাতীয়

সংক্রমণ বাড়লে আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে

 প্রকাশিত: ১২:৫১, ১০ সেপ্টেম্বর ২০২১

সংক্রমণ বাড়লে আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে আবার বন্ধ করে দেওয়া হতে পারে বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারি কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আর আমাদের দেশ এক নয়। করোনা সংক্রমণ হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে। আমরাও সেই ধরনের পরামর্শ দেব।

তিনি বলেন, ১৮ বছরের কম বয়সীদের টিকা দিতে এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমতি আসেনি। অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। শিশুদের করোনা আক্রান্তের হার কম।

 

অনলাইন নিউজ পোর্টাল